Logo

এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১৫:০৬
এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটো জোটে স্পেনকে ‘ভয়ানক অংশীদার’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। এছাড়া মার্কিন যুদ্ধবিমানের জন্য দেশটির আকাশসীমাও বন্ধ রাখা হয়েছিল। ওই ঘটনার জেরেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার ধারণা অনুযায়ী, ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি কার্যত শেষ হয়ে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে ইরানের ৮০টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়।

সেন্টকম আরও দাবি করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা কমাতে হরমুজ প্রণালির ভেতর ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন বাহিনী জানান, হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের কথিত হামলার জবাব হিসেবেই এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD