Logo

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৩:৩৭
খামেনির জানাজা উপলক্ষে ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটিকে ‘এক সপ্তাহের ছুটি’ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহী।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি গড়ে তুলেছে এবং অতীতে বিভিন্ন বৈশ্বিক সংঘাতে জয় পেয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়েলাকে দ্রুত পরাজিত করা হয়েছে এবং ইরানও এখন একটি সমঝোতার জন্য আগ্রহী। তার ভাষায়, জানাজা ও শোক পালনের সুযোগ দিতে ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশটির সংবিধান বিশ্বের অন্যতম ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিশ্বের সবচেয়ে স্বাধীন মানুষ।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। ওই হামলার প্রথম দিনেই তেহরানে নিজ বাসভবনে স্ত্রী, পুত্রবধূ ও নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একই হামলায় খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

খামেনির মরদেহ সংরক্ষণের পর দাফনের সিদ্ধান্ত নেয় ইরান সরকার। এ উপলক্ষে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ছয় দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD