পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট এ তথ্য জানিয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। পাকিস্তান সরকার বহু বছর আগেই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিএলএ’র বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে বিএলএ’র সশস্ত্র বিভাগ মাজিদ ব্রিগেগের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ একটি বিস্ফোরকবাহী লাদেন মাজদা ট্রাক চালিয়ে সেই ছাউনির ভেতরে ঢুকে সেটির বিস্ফোরণ ঘটান।
বিজ্ঞাপন
হামলায় শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে বিবৃতে জিয়ান্দ বালোচ বলেন, “শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর (পাকিস্তান) সেই সুরক্ষিত শিবির সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”
তিনি আরও জানান, ছাউনির আশেপাশে আগে থেকেই গোপনে অবস্থান নিয়ে রেখেছিলেন বিএলএ-এর ফাতেহ স্কোয়াডের যোদ্ধারা। বিস্ফোরণের পরপর তারা সেই ছাউনির ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন। ফলে হতাহতের সংখ্যা এত বৃদ্ধি পায়।
বিএএলএ’র মিডিয়া চ্যানেল হাক্কাল এ হামলার একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে। ৪৩ সেকেন্ডের সেই ভিডিওচিত্রে বিস্ফোরণের আগ মুহূর্তে সেই ট্রাকটিকে কোস্টগার্ড ছাউনিতে প্রবেশ করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন জেলায় বিএলএকে লক্ষ্য করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার অভিযানের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিএলএ।
তবে এ ঘটনায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বা দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিজ্ঞাপন
সূত্র : দ্য বালোচিস্তান পোস্ট, ইন্ডয়া টুডে








