Logo

বেলুচিস্তানে ভারত সমর্থিত ১২ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৬
বেলুচিস্তানে ভারত সমর্থিত ১২ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১২ জনকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তাবাহিনী অভিযান চালায়। সেখানে ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়।

অভিযানের সময় ওই গোষ্ঠীর একটি গোপন আস্তানা শনাক্ত করে নিরাপত্তাবাহিনী। পরে সেখানে অবস্থানরত ১২ জনকে লক্ষ্য করে অভিযান চালানো হলে সবাই নিহত হন বলে জানায় আইএসপিআর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানস্থল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

নিরাপত্তাবাহিনী আরও কোনো সদস্য সেখানে অবস্থান করছে কি না, তা নিশ্চিত করতে পরে এলাকায় ব্যাপক অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী ‘আজম-ই-ইস্তেহকাম’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এর আওতায় বেলুচিস্তানসহ বিভিন্ন এলাকায় নিয়মিত নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম দরিদ্র ও অনুন্নত অঞ্চল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠীর কেউ কেউ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে আসছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD