পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬টি নবজাতক ছিল। এর মধ্যে মাত্র একটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে লাগা আগুনে ১৪টি শিশুই পুরো পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হাসপাতালের তিন তলায় অবস্থিত নার্সারির জানালার কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে এনে বর্তমানে শীতলীকরণ কাজ করছেন।
ঘটনাটির কারণ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের এই হাসপাতালেই আদালতের নির্দেশে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








