Logo

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে যোগ দেয়ার বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ২১:৩৪
সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে যোগ দেয়ার বিষয়ে ইতিবাচক বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনাকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগের সম্ভাবনা যাচাই করবে বাংলাদেশ। তবে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় ঢাকা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। ফলে কোনো আন্তর্জাতিক জোট কিংবা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার আগে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক বাস্তবতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কও ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে। কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগির সৌদি আরব সফর করবেন। এ সফরের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD