Logo

এক মন্ত্রণালয় সামলাতে তিনজন, ১ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ২১:০২
এক মন্ত্রণালয় সামলাতে তিনজন, ১ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। টেকনোক্র্যাট কোটায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে দপ্তর বণ্টন করা হলেও প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম তার দায়িত্বে বহাল রয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়।

একই মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী থাকায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একই মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলে অসুবিধা নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে হুমায়ুন কবিরের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘ সময় ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকাকালে পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের ধারণা, পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়েই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD