Logo

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ১

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৯:১১
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ১
ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের দাবি, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের কয়েকজন তাঁকে শিশু চোর সন্দেহ করেন। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ যাচাই করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD