আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আগামী ১০ বছরের মধ্যেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই।’’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের নির্বাচনব্যবস্থা নিয়েও কথা বলেন জাতীয় সংসদের স্পিকার। তাঁর মতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয় কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে যাতে করে সাধারণ মানুষের নির্বাচন করা সুযোগ হয়।’’
বিজ্ঞাপন
স্পিকারের বক্তব্য অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ শুধু অর্থশালী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসমর্থন রয়েছে, এমন সাধারণ মানুষও যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্পিকার। অতীতের নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’’
তাঁর এই বক্তব্যে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজনৈতিক ও নির্বাচনী বিষয় ছাড়াও ভোলার প্রাকৃতিক গ্যাস নিয়ে কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানান, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। অথচ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
ভোলাবাসীর গ্যাসের দাবিকে ন্যায্য অধিকার হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গ্যাস সরবরাহের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার প্রয়োজন বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








