Logo

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৭:৩০
হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান
আবদুল মঈন খান | ফাইল ছবি

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় আবদুল মঈন খানের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD