Logo

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৭:১১
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ
ছবি: সংগৃহীত

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূতকে অংশ না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা পোস্টকে জানায়, সম্প্রতি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফিরে আসতে বলা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, টোকিও থেকে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে অবস্থান করছেন এই কূটনীতিক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত দাউদ আলী ঢাকায় থাকায় প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলামকে। দায়িত্ব পালনের জন্য বুধবার (২২ অক্টোবর) টোকিও পৌঁছেছেন তিনি। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত জাপানে অবস্থান করবেন এই সচিব।

সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের সফরের আগে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে দাউদ আলীকে ফেরানোর কারণ সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা বলেন, “উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না। তবে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD