Logo

রিয়াদ ও মদিনায় হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬, ১৯:০৫
রিয়াদ ও মদিনায় হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পবিত্র নগরী মদিনা অঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো আটকানোর পর ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

বিজ্ঞাপন

ড্রোনগুলো ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বলে দাবি করেছে জোট।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন জোট। উড়োজাহাজটিতে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে জানানো হয়। এ ঘটনার পর হুথিরা সৌদি আরবে হামলা চালায়। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিমানবন্দর ও তেল শোধনাগার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করে। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

হুথিরা নিয়মিত সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের অভিযোগ, ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী মক্কা ও মদিনাকে লক্ষ্য করেও ড্রোন হামলা চালিয়েছে। তবে হুথিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।

হামলা-পাল্টা হামলার মধ্যে সৌদি আকাশসীমা নিয়ে হুমকিও দিয়েছে হুথিরা। তাদের দাবি, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদি আরবের অন্য কোথাও বিমান চলাচল করতে পারবে না। এরই মধ্যে বুধবার দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তথ্য সূত্র : আলজাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD