Logo

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬, ১১:২৮
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।

বুধবার (২১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, হামলায় আহত ব্যক্তিদের কারও আঘাত সামান্য হলেও অন্যদের শারীরিক অবস্থা গুরুতর। আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাতের উত্তেজনার মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে দেশটির বিমানবন্দরগুলো ক্রমাগত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে আরেকটি হামলার ঘটনায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার তথ্য প্রকাশ করে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দাম্মাম বিমানবন্দরে সর্বশেষ হামলার ঘটনা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশটির জ্বালানি স্থাপনা ও বিমান চলাচল ব্যবস্থার ওপর ঝুঁকি আরও বাড়ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD