Logo

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৬, ১৯:১৫
দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রিয়াদে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে ওই দিন একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের নির্ধারিত ফ্লাইটটি। আপাতত ওই দিনই রিয়াদগামী ফ্লাইট পরিচালনা করা হবে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২১ অক্টোবর থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

রিয়াদ রুটে আপাতত একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী সময়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা নির্ভর করবে সার্বিক পরিস্থিতি মূল্যায়নের ওপর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD