Logo

ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৮:৫৯
ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ফাইল ছবি

সৌদি আরবে চলমান হামলার পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদ রুটের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আপাতত অনির্দিষ্টকাল বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, আগামী ২১ অক্টোবর থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। তবে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এদিকে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী পরিবহনে সক্ষম উড়োজাহাজের কার্যক্রম রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত চালু থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের নিয়ম অনুযায়ী বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি যাচাই করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। টিকিট, বুকিং এবং ফ্লাইট-সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD