Logo

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ১৫:০৯
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে দেশটি থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়, কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গ্রেপ্তারের ঘটনা ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতার কারণ হতে পারে।

বিজ্ঞাপন

তাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের দেশটির আইন মেনে চলার বিষয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে দূতাবাস।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD