Logo

চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১৪:৫৩
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের পেশাগত পরিচয় ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর মতে, চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে নিজ পেশাগত পরিচয়েই পরিচিত হওয়া উচিত।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অবস্থায় চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের সেবাদান নিয়ে তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসক যেকোনো দেশের চিকিৎসক থেকে কোনো অংশে কম নয়।

অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সাধারণ মানুষের কাছে পৌঁঁছে দিতে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এটি কার্যকর করা গেলে অনেক জটিল রোগ থেকে সহজেই সুস্থ হবে মানুষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD