Logo

রাজধানীর বনানীতে সরকারি তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ২১:৪৯
রাজধানীর বনানীতে সরকারি তিতুমীর কলেজের সামনে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে সরকারি তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ ঘটনায় হতাহত কিংবা বাসটির ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD