Logo

পল্লবীতে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৯:৪৬
পল্লবীতে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, ট্রাস্ট পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে বাসের কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD