রাজধানীর রায়েরবাজারে ভয়াবহ আগুন

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় সংস্থাটি। পরে আগুন নেভাতে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ অগ্নিকাণ্ডে রায়েরবাজার কাঁচাবাজারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাজারসংলগ্ন এলাকায় থাকা টিনের তৈরি কয়েকটি ছোট বসতঘরও আগুনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার ও বসতঘরের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানা যাবে।








