Logo

রাজধানীর আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৭
রাজধানীর আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগের কলাবাগান এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার আগে কাঞ্চন টাওয়ার নামে ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

সকাল ৮টা ৩১ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রায় ১৪ মিনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ এবং দগ্ধ ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD