নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাগলা রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এতে গোডাউনে থাকা মালামালের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে গোডাউনে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত ফতুল্লা থানা পুলিশ এবং পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষা রয়েছে।








