Logo

বাঘায় গ্রামীণ ব্যাংকের শাখায় ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৯ নভেম্বর, ২০২৬, ১৪:০৩
বাঘায় গ্রামীণ ব্যাংকের শাখায় ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ছবি প্রতিনিধি।

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংক শাখা থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ব্যাংকটির সেকেন্ড ম্যানেজার শহিদুল ইসলাম সকালে বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের প্রধান ফটকের পাশে একটি এবং সীমানাপ্রাচীরের ভেতরে আরও পাঁচটি ককটেল সদৃশ বস্তু পড়ে রয়েছে। সব মিলিয়ে ছয়টি বস্তু উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে কে বা কারা রাতের আঁধারে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, পরীক্ষার আগে সে বিষয়েও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব বস্তু সেখানে রেখে গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এগুলোকে ককটেল বলা সমীচীন হবে না।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব বস্তু রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পরীক্ষা করতে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD