এবার বিএনপির এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। পরে তাঁরা বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে অগ্নিসংযোগের ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। অবরোধকারীরা মিছিল থেকে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে এসব ইটপাটকেল ছোড়েন।
বিজ্ঞাপন
এ ঘটনায় বিজিবি কিংবা এসআরবির কোনো সদস্য আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালানো হয়েছে। অবরোধকারীদের একটি মিছিল থেকে দোকানটিতে হামলা করা হয়। এ সময় সুপারশপের বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে।
একই দিনে একাধিক স্থানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা এবং সুপারশপে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
তবে এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।








