Logo

মজুরি নিয়ে উত্তাপ, আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
১৯ নভেম্বর, ২০২৬, ১৪:১৬
মজুরি নিয়ে উত্তাপ, আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকার অরনিমা নামের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে তিন দফা দাবিতে তারা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে বললে পরিস্থিতির অবনতি ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৯টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদন কার্যক্রমে অংশ নেননি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD