Logo

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৫
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রীবেশে বাসে উঠে এক দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই সে বাস থেকে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, চালক ও যাত্রীদের সতর্কতায় সবাই নিরাপদে বাস থেকে নামতে পেরেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD