রাজধানীর মিরপুরে আবারও যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ঘটনার বিষয়ে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও হেলপারকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাসে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।







