মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে দুর্বৃত্তদের ককটেল হামলা

রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজের মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে সংঘটিত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম রবিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা কলেজের মাঠ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে ককটেল দুটি মাঠের এক পাশে বিস্ফোরিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি আমিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কারও আহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও অবস্থান জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।








