Logo

মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৫৪
মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণের পর একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় নাসির কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন

• প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, শিবির নেতার বাড়িতে আগুন

• রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

• ঘরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর বাবারও মৃত্যু

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানাটিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন লাগার পর কারখানার শ্রমিকেরা সেখান থেকে চলে যান। এ কারণে আগুন নিয়ন্ত্রণের সময় ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তা নিয়েও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কেমিক্যাল থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হ্লা মারমা আরও বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। অগ্নিকাণ্ডের পর কারখানার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD