Logo

এবার মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকানপাট উচ্ছেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৯:২৪
এবার মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকানপাট উচ্ছেদ
ছবি: সংগৃহীত

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় দোকানগুলোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে স্টেশনটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানকালে অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় পুনরায় দোকানপাট না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি না করতে তাদের সতর্কও করা হয়েছে।

এ ছাড়া মেট্রো স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ ও ডিএমটিসিএলের নিজস্ব কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD