Logo

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৭ অক্টোবর, ২০২৬, ১৮:২০
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং আয়নালের ছেলে মো. রুবেল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকায় একটি পুকুরপাড়ের কাচারী ঘরের বারান্দার খুঁটির সঙ্গে ওই নারীর স্বামীকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে আসামিরা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগী নারী মধুপুর থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD