আদাবরে ফিজিওথেরাপি কলেজের কিচেনে অগ্নিকাণ্ড

রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং এলাকায় ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সকালে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।








