Logo

শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

profile picture
বিনোদন ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:৩৫
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে আসন্ন সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং চলাকালে হঠাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার পোশাকে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

সিনেমার একটি দৃশ্যের প্রয়োজনে শুটিং সেটে আগুন ব্যবহার করা হচ্ছিল। দৃশ্যটির শুটিং চলার সময় হঠাৎ জোরে বাতাস শুরু হলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের দিকে।

সঞ্জনা তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করছিলেন। আচমকা তার পোশাকে আগুন ধরে গেলে সেটে থাকা ইউনিটের সদস্যরা দ্রুত তার দিকে ছুটে যান। পানি দিয়ে আগুন নিভিয়ে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শুটিং সেটের বিভিন্ন অংশে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। এ ঘটনায় সেটে থাকা অন্যরাও আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনা সম্পর্কে সঞ্জনা জানান, চিত্রনাট্যের প্রয়োজনেই তাকে আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করতে হচ্ছিল। তবে শুটিংয়ের সময় হঠাৎ জোর বাতাস শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একপর্যায়ে আগুনের শিখা তার দিকে এসে পোশাকে আগুন ধরে যায়।

তবে ঘটনায় সঞ্জনা আহত হননি। দ্রুত আগুন নিভিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শুটিং ইউনিটের অন্য কোনো সদস্যও আহত হননি।

দুর্ঘটনার পর সঞ্জনা বলেন, সিনেমাটির গল্প ও চরিত্রের কথা মাথায় রেখে পুরো টিম বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যের শুটিং করেছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্প, উপস্থাপনা ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

‘ভূতনি কা বদলা’ সিনেমার শুটিং বর্তমানে উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD