চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার আওতাধীন পরিবেশ অধিদপ্তরের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজ্ঞাপন
আগুন লাগার খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের এক অপারেটর জানান, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর তারা পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।








