টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশের শাহিন মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে।
বিজ্ঞাপন
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন জানান, আগুন লাগার খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয় একটি কারখানার সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।








