Logo

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২
মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের গাড়িতে আগুন এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফুটপাত উচ্ছেদে অভিযান শুরু হলে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে ডিএনসিসির কর্মীদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে গণমাধ্যমকর্মী ও গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD