Logo

সোমবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৪:২৪
সোমবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের কারণে সোমবার সকাল থেকে নির্দিষ্ট কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া ও শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় এসব এলাকার বাসাবাড়ি, শিল্পকারখানা ও অন্যান্য শ্রেণির গ্রাহক গ্যাস ব্যবহারে সমস্যায় পড়বেন। পাশাপাশি বন্ধের আওতাভুক্ত এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

বিজ্ঞাপন

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD