বিজয়ের মাসে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী-মালদ্বীপের প্রেসিডেন্ট

বিজয়ের মাস ডিসেম্বরেই ঢাকায় আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর। তাঁদের সফর ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’টি গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামগুলোতেও অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
বিজ্ঞাপন
আসন্ন সফর দুটি বাস্তবায়িত হলে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








