সোমবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যে এলাকায়

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজ করা হবে। এ কারণে আগামী সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট সাত ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে শ্যামপুর শিল্প এলাকার বিদ্যমান সব ধরনের গ্রাহক এই গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন। একই সময়ে মেরামতকাজের আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
জরুরি মেরামতকাজের কারণে সাময়িক এই বিঘ্নের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংস্থাটি।








