Logo

আগামীকাল দীর্ঘ সময় গ্যাস থাকবে না যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৮:১৭
আগামীকাল দীর্ঘ সময় গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২১ অক্টোবর) ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিকসহ প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের সংকটে পড়তে পারেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার গ্রাহকেরা গ্যাস সরবরাহ পাবেন না। ফলে রান্নাসহ দৈনন্দিন গৃহস্থালি কাজে সাময়িক অসুবিধা হতে পারে।

গ্যাস সরবরাহব্যবস্থার রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD