Logo

নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২০ অক্টোবর, ২০২৬, ১৮:০৭
নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা
ছবি: সংগৃহীত

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে নিজের মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (২৩) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্যবানুর (৬০) স্বামী মৃত লোকমান সরদার। অভিযুক্ত উদ্দিন সরদার তাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর বিরোধ হতো। মঙ্গলবার সকালে টাকা না দিলে মাকে হত্যার হুমকি দেন তিনি। একপর্যায়ে টাকা না পেয়ে কাঁচি দিয়ে মাকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD