বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসলাইন পরিবর্তনের কাজের কারণে রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এসব এলাকার পাশাপাশি আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও এ সময় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।








