পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে ভুটানের প্রার্থী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাঙ্গে এনগেদুপ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাঙ্গে এনগেদুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়েরো) পরিচালক পদে নিজের প্রার্থিতার বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় তিনি অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এ ক্ষেত্রে তাঁর ভবিষ্যৎ ভাবনা ও অগ্রাধিকার সম্পর্কেও আলোচনা করেন।
সাঙ্গে এনগেদুপ ভুটানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।








