Logo

অভিযানে নিহত সৈনিক তিতাসের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৯:২৬
অভিযানে নিহত সৈনিক তিতাসের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে গিয়ে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের বসতবাড়ি সংস্কার এবং স্ত্রীর কর্মসংস্থানের দায়িত্বও নিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সৈনিকের পরিবারের আবাসন সুবিধা উন্নত করতে তাদের বর্তমান বসতবাড়ি সংস্কারের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিহত সেনাসদস্যের স্ত্রীর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ উদ্যোগের মাধ্যমে পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালে চক্রটির সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত অবস্থায় গুলিবিনিময়ে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ।

বিজ্ঞাপন

কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো এই সেনাসদস্যের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেওয়া এসব উদ্যোগের কথা জানিয়েছে আইএসপিআর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD