Logo

নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, আনসারের হাতে অস্ত্রসহ আটক যুবক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৮:৩৪
নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, আনসারের হাতে অস্ত্রসহ আটক যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ধারালো ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম জাকির হোসেন।

জানা গেছে, স্টেশনের লিফটের সামনে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন জাকির হোসেন। একপর্যায়ে তিনি ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। আনসার সদস্যদের দ্রুত ও সাহসিকতাপূর্ণ তৎপরতায় ঘটনাস্থল থেকেই জাকির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য রাখা ওই অস্ত্রটি।

আটকের পর বিষয়টি দ্রুত মতিঝিল মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরবর্তীতে স্টেশনের কন্ট্রোলারের উপস্থিতিতে আনসার সদস্যরা আটক জাকির হোসেনকে জব্দ করা ধারালো ছুরিসহ এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

ব্যস্ততম মেট্রোরেল স্টেশনে ছিনতাইয়ের মতো অপরাধের ঘটনা তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন ভুক্তভোগী নারীসহ উপস্থিত যাত্রীরা। তাদের দ্রুত ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপের কারণে বড় ধরনের অপরাধ এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD