Logo

শাহজালালে আনসারের তৎপরতায় হারানো আইফোন উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৭:৩২
শাহজালালে আনসারের তৎপরতায় হারানো আইফোন উদ্ধার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান আইফোন ফিরে পেয়েছেন এর প্রকৃত মালিক। দায়িত্বশীলতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে ফোনটি উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক সোয়া দুইটার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভী লাগেজ গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য শ্রী মিঠুন কুমার। এ সময় স্ক্যানার বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি আইফোন পড়ে থাকতে দেখেন তিনি।

ফোনটি পাওয়ার পর বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্ব পালনরত অ্যাভসেক সদস্য এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মো. দোলন মিয়াকে জানান। এরপর ফোনটির প্রকৃত মালিককে শনাক্ত করতে শুরু হয় অনুসন্ধান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের এক যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা সম্ভব হয়।

পরে পিসি মো. আলমগীরের উপস্থিতিতে মালিকানার প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া হয়। সব প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার করা আইফোনটি শাহা নুরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মূল্যবান ফোনটি নিরাপদে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের প্রশংসা করেছেন ভুক্তভোগীসহ উপস্থিত যাত্রীরা। তাদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদার আচরণকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD