Logo

চকলেটের প্রলোভনে হাসপাতাল থেকে শিশু অপহরণ, উদ্ধার করল আনসার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩ অক্টোবর, ২০২৬, ২১:৪৪
চকলেটের প্রলোভনে হাসপাতাল থেকে শিশু অপহরণ, উদ্ধার করল আনসার
ছবি প্রতিনিধি।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে অচেতন করার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালের আনসার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু দেবআদৃতা দাসের নানা ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগ অনুযায়ী, লিটন মিয়া নামের এক ব্যক্তি শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে অষ্টম তলার একটি বাথরুমে নিয়ে যান।

বিষয়টি জানতে পেরে শিশুটির মা জবারানী দাস হাসপাতালের তৃতীয় তলায় গিয়ে বিষয়টি আনসার সদস্যদের জানান। অভিযোগ পাওয়ার পর শিশুটির সন্ধানে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতালের পিসি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এপিসি মো. উজ্জল হোসেন এবং আনসার সদস্য মো. সুজন মিয়া ও মো. শাকিল হকসহ একটি টহল দল শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর ভোর সাড়ে ৪টার দিকে অষ্টম তলার একটি টয়লেট থেকে লিটন মিয়ার কাছ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় শিশুটি কোনো কথা বলতে পারছিল না বলে সংশ্লিষ্টরা জানান। পরে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ সময় লিটন মিয়ার কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

আটক লিটন মিয়া গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরের হোতাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD