Logo

রাজধানীর মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৯:৫১
রাজধানীর মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগের ভেতর নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে এসআরবি-২। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

বিজ্ঞাপন

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত রাখার তথ্য পায় সংস্থাটি। এর ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করেন। এরপর সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

মেজর মুবীন রহমান তাপস আরও জানান, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD