Logo

বিমানবন্দরের কাছে ছিনতাইয়ের পরিকল্পনা, আনসারের হাতে আটক ২

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ২০:১৭
বিমানবন্দরের কাছে ছিনতাইয়ের পরিকল্পনা, আনসারের হাতে আটক ২
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে বেবিচকের পানির পাম্পের কাছে টহল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন দুজনকে ধাওয়া করে আটক করেন টহল দলের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন রফিক মিয়া (২৪) ও জাফর মিয়া (২৯)। এপিসি মোহাম্মদ নাসির উদ্দিন ও আবু সাঈদের নেতৃত্বে আনসার সদস্য হাসান, রাজীব ও শাহজাহান এ অভিযানে অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গভীর রাতে চলাচলকারী অটোরিকশার পথ আটকে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল আটক ব্যক্তিদের। আনসার সদস্যদের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

বিজ্ঞাপন

আটকের পর উদ্ধার করা মালামালসহ দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD