রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

রাজধানীর শ্যামলীতে দ্রুতগতির ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে শ্যামলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম মুক্তা, তাঁর বয়স আনুমানিক ২০ বছর। অন্য নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে মাথার খুলি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অন্য নারীও গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দুই নারীকে মৃত ঘোষণা করেন।
পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই নারী ফুটপাতে বসবাস করতেন। ভোরে দ্রুতগতির একটি ট্রাক চলাচলের সময় তাঁরা সেটির সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তাঁরা।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালে রয়েছেন। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত অপর নারীর পরিচয় শনাক্তের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।








